মালয়েশিয়া কোম্পানির নাম (ভিসার দাম ও বেতন কত)

মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই দেশটির উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন মালয়েশিয়ান কোম্পানি। যারা কোম্পানি ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে চান তাদের অবশ্যই মালয়েশিয়া কোম্পানির নাম জানতে হবে।আপনি যদি মালয়েশিয়ার সেরা কিছু কোম্পানির নাম সম্পর্কে জেনে নেন তাহলে সেগুলো গুগলে সার্চ দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন।

ফলে দালাল এবং এজেন্সির লোকদের দ্বারা প্রতারিত হওয়া সম্ভাবনা কমবে। কারণ এরা মিথ্যা তথ্য দিয়ে বেশি টাকা নিয়ে থাকে। অনেক সময় ভুয়া কোম্পানির ইনফরমেশন দিয়ে জাল ভিসা তৈরি করে দেয়। আপনি এসব প্রতারণা থেকে বাঁচতে পারবেন যদি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন।

কারণ এই আর্টিকেল পড়লে আপনি জানতে পারবেন মালয়েশিয়া কোম্পানির নাম, কোম্পানি ভিসার বেতন এবং ভিসা খরচ সম্পর্কে বিস্তারিত সবকিছু।

মালয়েশিয়া কোম্পানির নাম

মালয়েশিয়া দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ যেখানে বিভিন্ন ধরনের শিল্পে অনেক সফল কোম্পানি রয়েছে। এদের মধ্যে থেকে সেক্টর অনুযায়ী জনপ্রিয় কিছু কোম্পানির নাম নিচে টেবিল আকারে তুলে ধরা হয়েছে।

মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানির নাম

মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানি
ক্রমিক নম্বর কোম্পানি নাম
১ Gamuda Berhad
২ IJM Corporation Berhad
৩ MMC Corporation Berhad
৪ Sime Darby Berhad
৫ WCT Holdings Berhad
৬ UEM Sunrise Berhad
৭ Mah Sing Group Berhad
৮ Eco World Development Group Berhad
৯ SP Setia Berhad
১০ Sunway Berhad

মালয়েশিয়া ইলেকট্রিক কোম্পানির নাম‌

মালয়েশিয়া ইলেকট্রিক কোম্পানি
ক্রমিক নম্বর কোম্পানির নাম
১ Tenaga Nasional Berhad (TNB)
২ Petronas Gas Berhad (PetGas)
৩ Malakoff Corporation Berhad
৪ Sime Darby Energy Utilities Sdn Bhd
৫ Edgenta Berhad
৬ YTL Power International Berhad
৭ Jimah Energy Ventures Sdn Bhd
৮ Powertek Berhad
৯ Genting Power Generation Sdn Bhd
১০ Sabah Electricity Sdn Bhd (SESB)

মালয়েশিয়া পাম অয়েল কোম্পানির নাম

মালয়েশিয়া পাম অয়েল কোম্পানি
ক্রমিক নম্বর কোম্পানির নাম
১ Sime Darby Plantation Berhad
২ IOI Corporation Berhad
৩ Felda Global Ventures Holdings Berhad
৪ Kuala Lumpur Kepong Berhad
৫ Genting Plantations Berhad
৬ Wilmar International Limited
৭ Boustead Plantations Berhad
৮ PPB Group Berhad
৯ TSH Resources Berhad
১০ Hap Seng Plantations Holdings Berhad

মালয়েশিয়া খাদ্য উৎপাদনকারী কোম্পানির নাম

মালয়েশিয়া ফুড প্রোডাকশন কোম্পানি
ক্রমিক নম্বর কোম্পানির নাম
১ Nestlé Malaysia Berhad
২ Fraser & Neave Holdings Berhad
৩ Sime Darby Plantation Berhad
৪ IOI Corporation Berhad
৫ Wilmar International Limited
৬ Carlsberg Brewery Malaysia Berhad
৭ Guinness Anchor Berhad
৮ Coca-Cola Bottlers Malaysia Berhad
৯ PepsiCo Holdings (Malaysia) Sdn Bhd
১০ Mamee Double Decker (M) Sdn Bhd

মালয়েশিয়া ঔষ‌ধ কোম্পানির নাম

মালায়েশিয়া মেডিসিন কোম্পানি
ক্রমিক নম্বর কোম্পানির নাম
১ Pharmaniaga Berhad
২ Duopharma Biotech Berhad
৩ IHH Healthcare Berhad
৪ KPJ Healthcare Berhad
৫ Sunway Healthcare Group
৬ Alpro Pharmacy Sdn Bhd
৭ Caring Pharmacy Group
৮ Guardian Pharmacy Malaysia
৯ Watson Malaysia
১০ Healthway Medical Group

মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত

অনেকেই মালয়েশিয়ায় কোম্পানি ভিসা নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ জানে না, মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত হয়। মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এসব কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত হবে সেটা নির্ভর করবে কোম্পানির ধরন, কাজের ধরন, শ্রমিকের যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের উপর।

অভিজ্ঞ এবং অনভিজ্ঞ শ্রমিকদের বেতনের তারতম্য রয়েছে। ছোট কোম্পানির চেয়ে বড় কোম্পানিতে কাজ করলে বেতন বেশি পাবেন। বর্তমানে মালয়েশিয়া কোম্পানি ভিসার বেতন আনুমানিক প্রায় ৪০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার আশেপাশে। নতুনদের প্রথম অবস্থায় বেতন একটু কম হবে। কোম্পানিতে কাজ করলে আপনি ওভারটাইম করতে পারবেন। তাহলে বেতন আপনার আরো বেশি আসবে।

মালয়েশিয়া কোম্পানি ভিসার দাম কত

মালয়েশিয়া কোম্পানি ভিসার অনেক চাহিদা রয়েছে। বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে মালয়েশিয়া কোম্পানি ভিসার খরচ বেশি হয়ে থাকে। আপনি যদি সরকারিভাবে যেতে পারেন তাহলে স্বল্প খরচ লাগবে। বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কোম্পানি ভিসা নিয়ে খরচ হচ্ছে আনুমানিক প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা।

এই ভিসার খরচের মধ্যে সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যদি পরিচিত ব্যক্তির সাহায্যে যেতে পারেন তাহলে অল্প খরচে যাওয়া সম্ভব। নতুবা আপনাকে বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে বের করে তার সাহায্য নিয়ে যেতে হবে। কোম্পানি ভিসার মেয়াদের কারণে ভিসার দাম কম বেশি হতে পারে।

Leave a Comment